Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাশরাফির দীর্ঘ স্ট্যাটাস
জাতীয়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাশরাফির দীর্ঘ স্ট্যাটাস

By Sibbir OsmanNovember 27, 2023Updated:November 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার কয়েক ঘণ্টা পরে তিনি এই স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য মাশরাফির সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

মাশরাফি বিন মুর্তজা

Advertisement

প্রিয় নড়াইলবাসী,

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে নৌকার প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি নড়াইল এবং লোহাগড়াবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগে নড়াইল জেলা শাখা এবং লোহাগড়া উপজেলা শাখার তৃনমূল থেকে সকল স্তরের নেতাকর্মীদের। সে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি জেলা এবং উপজেলার শাখার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

বিগত ৫ বছর জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টির জন্য এবং নড়াইল সদর ও লোহাগড়াবাসীর সার্বিক সহযোগিতার কারণে নড়াইল-২ আসনে যে উন্নয়ন হয়েছে তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ভবিষ্যতে আপনাদের অব্যাহত ভালবাসা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জেলার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে একটি স্মার্ট নড়াইল জেলা উপহার দেওয়ার প্রত্যয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংগঠন। এই দলের সাথে সংশ্লিষ্ট নড়াইল এবং লোহাগড়া উপজেলার অনেকে সিনিয়র নেতৃবৃন্দ নড়াইল-২ আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, দলের দুর্দিনে যারা দল টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সংগ্রাম করে গেছেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই নৌকার এই মনোনয়ন শুধু আমার একার নয়, আপনাদের সকলের।

আমি আপনারদের সবাইকে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নড়াইল-২ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন, ডামি প্রার্থীতে বাধা নেই: কাদের

আরেকটি কথা পরিশেষে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সিনিয়র নেতাকর্মী দের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আপনারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে একসাথে এগিয়ে চলুন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

June 28, 2026
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026

Latest News

Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa