যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, ইরান দলকে কেবল ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং খেলা শেষ হওয়ার পর একই দিনেই তাদের দেশটি ত্যাগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

মার্কিন-ইরান উত্তেজনা ও রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ কারণে ইরান জাতীয় দল তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহর থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করতে বাধ্য হয়েছে। বর্তমানে তারা মেক্সিকোকে তাদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে।
ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ জানান, “আমাদের শুধু ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং খেলা শেষ হওয়ার পর একই দিনেই দেশ ছাড়তে হবে।”
আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল শহরে আয়োজন করা হবে। ফলে প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে মেক্সিকো থেকে গিয়ে খেলা শেষ করে পুনরায় একই দিন মেক্সিকোতে ফিরে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



