বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়েও যথেষ্ট সচেতন। ২০২২ সালের নভেম্বরে তার প্রথম সন্তান রাহার জন্ম হয়। এরপর থেকেই রুপালি পর্দায় ব্যস্ততা কমিয়ে দেন তিনি। মেয়ে ও সংসার নিয়েই সময় কাটাতে থাকেন।

মা হওয়ার পর থেকে জীবনের নানা সময়ের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। এবার মাতৃত্ব নিয়ে পড়াশোনায় তার গভীর আগ্রহের কথা প্রকাশ করলেন আলিয়া।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া শেয়ার করেন তিনি বর্তমানে ‘দ্য প্যারেন্টস তাও তে চিং: অ্যানশিয়েন্ট অ্যাডভাইস ফর মডার্ন প্যারেন্টস’ বইটি পড়ছেন। এটি লিখেছেন উইলিয়াম মার্টিন। বইটি প্রাচীন চীনা দার্শনিক গ্রন্থ তাও তে চিং–এর আধুনিক পুনর্ব্যাখ্যা, যেখানে সমসাময়িক বাবা–মায়েদের জন্য প্রাচীন জ্ঞান থেকে দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
বইটির ছবি পোস্ট করে আলিয়া শুধু লিখেছেন, ‘আসক্ত’।
আলিয়া ২০২২ সালের এপ্রিলে অভিনেতা রণবীর কাপুরকে–কে বিয়ে করেন। একই বছরের নভেম্বরে তাদের কন্যা রাহার জন্ম হয়। মাতৃত্বের অভিজ্ঞতার মধ্যেই তিনি এখন অভিভাবকত্ব বিষয়ক বইয়ে আগ্রহী হয়ে উঠেছেন বলে মনে করছেন ভক্তরা।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। তাকে পরবর্তীতে দেখা যাবে স্পাই থ্রিলার ছবি ‘আলফা’–তে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শর্বরী, ববি দেওল ও অনিল কাপুর। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভিএফএক্সের কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় ছবিটি ২০২৬ সালের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি এ প্রযোজনা প্রতিষ্ঠানটির স্পাই ইউনিভার্সের অংশ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে আলিয়া বর্তমানে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং করছেন। ১৯৬০–এর দশকের যুদ্ধপ্রেক্ষাপটে নির্মিত এই এপিক রোমান্টিক ড্রামায় আরও রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


