Advertisement

মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি-না, তা সংসদে নির্ধারিত হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। তবে পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।’

এদিকে আজ সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নতুন প্রশাসকরা জানান, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে অগ্রাধিকার নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.