স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ এজাজ এর প্রশাসক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ডিএনসিসিতে নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দেওয়া হলো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা উত্তর সিটি করপোরেশন নাগরিক সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০৬.২৪-৯৭ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।”
“উক্ত নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০৬.২৪-১২০ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
“এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি। তার নিয়োগের মেয়াদ স্বাভাবিকভাবে শেষ হওয়ায় তিনি প্রশাসক পদ থেকে অব্যাহতি পাবেন। মেয়াদ শেষ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান দায়িত্বভার গ্রহণ করবেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


