প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নারীদের শিক্ষায় আরও বড় সহায়তা দেওয়া হবে এবং ভবিষ্যতে মেয়েদের পড়াশোনা স্নাতক (ডিগ্রি) পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগের সময় থেকে নারীদের শিক্ষায় অগ্রগতি হয়েছে এবং তা আরও এগিয়ে নিতে বর্তমান সরকার উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিধি বাড়ানোর পর এখন সেটিকে স্নাতক পর্যায় পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তি দেওয়ার কথাও জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও তুলে ধরে বলেন, এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মায়েরা মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন, যা পরিবার পরিচালনায় সহায়ক হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



