Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাত ৮টার পর ঢাকায় দোকান বন্ধ রাখার আহ্বান মেয়র তাপসের
জাতীয় স্লাইডার

রাত ৮টার পর ঢাকায় দোকান বন্ধ রাখার আহ্বান মেয়র তাপসের

By Sibbir OsmanMay 16, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: সড়কে যানজট নিরসনসহ সার্বিক শৃঙ্খলার কথা উল্লেখ করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) ডিএসসিসি নগরভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মেয়র তাপস বলনে, রাত ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর আরও বেশকিছু ভালো দিক আছে। এটি কার্যকর করতে পারলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারব। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, এখন দেখা যায়, অনেক ব্যবসায়ী তার প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন। বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।

শেখ ফজলে নূর তাপস বলেন, দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এই দুর্নীতি মুক্তির দিক থেকে এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবায় রাখতে পারবে না।
রাত ৮টার পর ঢাকায় দোকান বন্ধ রাখার আহ্বান মেয়র তাপসের

Advertisement

নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেবো। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব বাজার আছে, সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো। এই বাজারগুলোকে নিবন্ধন দেবো।

জলাবদ্ধতার বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। কাজ করার ফলে, চলতি বছরে আধাঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি।

সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেকে রাস্তা খোঁড়ার অনুমতি চেয়েছেন। কিন্তু আমরা আসন্ন বর্ষার আগে কোথায় অনুমোদন দেইনি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না। যত্রতত্র সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা বন্ধ করতে পেরেছি।

দায়িত্বগ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরেক দফা বাড়ল সাবান-শ্যাম্পু-টুথপেস্টের দাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa