বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মায়ের মৃত্যুর খবর পেয়ে দলের প্রধান কোচ দিদিয়ের দেশম দেশে ফিরে যাচ্ছেন। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ডাগআউটে পাওয়া যাবে না।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। দল যখন দারুণ ফর্মে রয়েছে, ঠিক তখনই ব্যক্তিগত শোকের সংবাদে বিপর্যস্ত হয়ে পড়েন কোচ দেশম।
ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায়, দেশমের মা মৃত্যুবরণ করেছেন। এই কারণে মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি দ্রুত দেশে ফিরে যাচ্ছেন।
ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়, নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না। এমনকি ম্যাচ-পূর্ব প্রস্তুতি এবং অনুশীলনেও তার উপস্থিতি থাকবে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান দেশম এবং এরপরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
আগামী ২৭ জুন বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে Norway বনাম France ম্যাচটি। এই ম্যাচে দেশমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গাই স্তেফান।
এর আগে ফ্রান্স বিশ্বকাপ শুরু করে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে জয় দিয়ে। পরের ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



