Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বর্জ্য অপসারণ নিয়ে মেয়র আতিকের পুরস্কার ঘোষণা
জাতীয়

বর্জ্য অপসারণ নিয়ে মেয়র আতিকের পুরস্কার ঘোষণা

By Saiful IslamJune 22, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ঈদে কোরবানি দেওয়ার পর দয়া করে পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলবেন। রাস্তার মাঝখানে কেউ কোরবানি দেবেন না। সবার সহায়তায় আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করব। আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব। যে ওয়ার্ড সবার আগে বর্জ্য অপসারণ করবে সেই ওয়ার্ডকে পুরস্কৃত করা হবে।’

বুধবার দুপুরে মিরপুরে নর্দমা ও ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই শহরের অনেক খাল দখল হয়ে গেছে। অনেক মাঠ দখল হয়ে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। আমি খালগুলো সরেজমিনে পরিদর্শন করেছি৷ ৪০ বছর আগে রূপনগর খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেত। জনগণকে সঙ্গে নিয়ে খাল দখলমুক্ত করে রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘পরিবেশ বাঁচাতে গাছ লাগাতে হবে। সড়কের বিদ্যমান গাছ না কেটেই উন্নয়ন কাজ করতে হবে। আমি জানতে পেরেছি কিছুদিন আগে মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে অসাধু ঠিকাদার কয়েকটি গাছ কেটে ফেলেছে। যেহেতু ঠিকাদার সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে গাছ কেটেছে, তাই তাকে ডিএনসিসিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দুজন প্রকৌশলীকেও বরখাস্ত করা হয়েছে। উন্নয়ন হবে কিন্তু গাছ কেটে নয়।’

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে। আবার রোদ হচ্ছে। এই আবহাওয়ায় এডিস মশা বেশি জন্মায়। তাই সবাইকে সচেতন হতে হবে। আজই ছাদে যাবেন, বারান্দায় দেখবেন পানি জমে আছে কি না৷ সবাই দায়িত্ব নেন। সবাই যার যার বাড়ি, দোকান, প্রতিষ্ঠানের সমানের জায়গা পরিষ্কার রাখলেই পরিচ্ছন্ন শহর নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ (জনি), ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জহির উদ্দিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অপসারণ আতিকের ঘোষণা নিয়ে, পুরস্কার বর্জ্য মেয়র,
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

February 5, 2026
সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

February 5, 2026
শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

February 5, 2026
Latest News
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জুবাইদা

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’: ডা. জুবাইদা রহমান

জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.