Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার একসঙ্গে পিএসজি কাঁপাবেন দুই এমবাপ্পে
খেলাধুলা ফুটবল

এবার একসঙ্গে পিএসজি কাঁপাবেন দুই এমবাপ্পে

By iNews DeskDecember 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম আতঙ্কের নাম কিলিয়ান এমবাপ্পে ঝড়। যার গতির সামানে হার মানে বিশ্বের বাঘা বাঘা সব রক্ষণভাগ। ২০১৮ বিশ্বকাপ জয়ে ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন। কাতার বিশ্বকাপেও দেখিয়েছেন মাঠে কতোটা ভয়ঙ্কর হতে পারেন তিনি।
ইথার এমবাপ্পে

Advertisement

এই এমবাপ্পের কাছেই ধুঁকতে হয়েছে পুরো আর্জেন্টিনা দলকে। ক্লাব পিএসজিতেও প্রতিপক্ষের আতঙ্কের নাম ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা। সেই ঝড়ের গতিবেগ আরো বাড়াতে দলে যোগ দিয়েছেন তার ছোট ভাই ইথার এমবাপ্পে। পিএসজির পরের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে দুই এমবাপ্পেকে।

বয়সভিত্তিক দলে মুগ্ধতা ছড়িয়ে ১৫ বছর বয়সেই পিএসজির সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন ইথার। এরইমধ্যে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচে মাঠে নেমে সিনিয়র দলে অভিষেক হয়েছে তার। গত ১৬ ডিসেম্বর প্যারিসের বিপক্ষে প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। এরপর খেলেছেন আরো একটি ম্যাচ। মূলত বিশ্বকাপ ব্যস্ততায় ফুটবলার ঘাটতির কারণেই ইথারকে মাঠে নামায় কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তবে এখন পর্যন্ত বড় ভাই কিলিয়ান এমবাপ্পের সাথে মাঠে নামা হয়নি ছোট ভাই ইথারের।

আগামী ২৯ ডিসেম্বর ১৬ বছরে পা দেবেন ইথার। অন্যদিকে সেদিনই লিগ ওয়ানের ম্যাচে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। যেখানে এমবাপ্পের সাথে মাঠে নামার কথা রয়েছে তার। সেটি হলে দুই ভাইকে একসাথে খেলতে দেখবে ফুটবল বিশ্ব।

এর আগে ২০২১ সালে ছোটভাইকে পরামর্শ দেওয়ার ব্যাপারে জানিয়ে ছিলেন এমবাপ্পে। ফরাসি সুপার স্টার তখন বলেন, ‘আমি তাকে বলি: শান্ত থাক! এটা জীবনের গল্প কিন্তু সে আমার কাছে সম্পূর্ণ আলাদা, সেটা তার মনোভাব, তার চরিত্র, তার খেলা। তাকে তার পথ অনুসরণ করতে হবে। তবে তার এমন কিছু থাকবে যা আমার ছিল না: একটি নামের চাপ। তাকে তার প্রথম নামের মাধ্যমে নিজের জন্য একটি নাম তৈরি করতে হবে। সমস্যা হল আমাদের একই চেহারা এবং লোকেরা মনে করে আমরা একই!’

কিলিয়ান এমবাপ্পে আক্রমণভাগে খেললেও ইথার খেলেন মিডফিল্ডার হিসেবে। তার খেলায় অনেকে অ্যাড্রিয়েন রাবিওটের মিল দেখেন। এ ব্যাপারে ক্লেয়ারফন্টেইনের প্রাক্তন পরিচালক, জিন-ক্লদ লাফার্গ বলেন, ‘এই ছেলেটি খুব মার্জিত মিডফিল্ডার। তিনি খুব নিশ্চিন্ত এবং খুব বুদ্ধিমান। সে ভবিষ্যতের খেলোয়াড়, এটাই সত্যি। ’

এখন দেখার অপেক্ষা জন্মদিনে বড় ভাই এমবাপ্পের সাথে মাঠে নামার স্বপ্ন পূরণ হয় কি না ইথারের। তবে সেটি হলে খুশিই হবেন এমবাপ্পের সমর্থকরা।

বিশ্বকাপে সবচেয়ে সুদর্শন পুরুষ ডি পল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa