Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মেহেরপুর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ
জাতীয়

মেহেরপুর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

By Mynul Islam NadimJune 26, 20262 Mins Read

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

পুশইন

Advertisement

স্থানীয় সূত্র ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

খবর পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় তারা ওই প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে বিএসএফ সংশ্লিষ্ট তিনজনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে তাদের পুনরায় ভারতের দিকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বলে দাবি করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, সীমান্তে বিজিবির দ্রুত পদক্ষেপ এবং এলাকাবাসীর সতর্ক অবস্থানের কারণেই পুশইনের চেষ্টা সফল হয়নি।

সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানান, সাম্প্রতিক সময়ে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত পয়েন্টে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। চলতি মাসের ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

প্রতিটি ক্ষেত্রেই বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা সীমান্তে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পুশইন
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

June 26, 2026
ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

June 26, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

গাঁজা

আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক লোকোমাস্টার

ভূমিকম্প

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa