Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৩৩ বছরের পুরোনো কীর্তিতে নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

১৩৩ বছরের পুরোনো কীর্তিতে নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরউই।

১৩৩ বছরের পুরোনো কীর্তিতে নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ
ফাইল ছবি

ইনিংসের ১২তম ওভারে দলীয় ৫২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙেছেন সৈয়দ খালেদ আহমেদ। লিটন দাসের হাতে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৪০ বলে ২৪ রান করেছেন এ বাঁহাতি ওপেনার। তবে তার আগে মেহেদি হাসান মিরাজ গড়েছেন অন্যরক্ম এক রেকর্ড।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে ডানহাতি পেসার খালেদ আহমেদ ও ডানহাতি অফস্পিনার মেহেদি মিরাজকে দিয়ে বোলিং শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ওভারে খালেদ ১ রান খরচার পর দ্বিতীয় ওভারে মিরাজ দেন ৭ রান।

অবশ্য এতে মিরাজ বা বাংলাদেশের কীর্তিতে কোনো সমস্যা হয়নি। পোর্ট এলিজাবেথের মাঠে প্রায় ১৩৩ বছর পর স্পিনার দিয়ে আক্রমণ শুরুর রেকর্ড গড়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে বোলিং শুরু করে এই রেকর্ড নাম উঠেছে মেহেদি মিরাজের।

Advertisement

১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে (যার বর্তমান নাম গেবেখা) দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম টেস্টে স্বাগতিকদের পক্ষে একপ্রান্ত থেকে নতুন বলে আক্রমণ শুরু করেছিলেন বাঁহাতি স্পিনার জনি ব্রিগস। এরপর মাঝের ১৩৩ বছর এই শহরে আর কোনো স্পিনার টেস্টে বোলিং আক্রমণ শুরু করেননি।

শুধু তাই নয়, গত ৮৬ বছরে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা ঘটলো। সবশেষ ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বোলিং আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার বিল ও’রাইলি।

দুই ক্ষেত্রেই সমান ৪টি করে উইকেট নেন ও’রাইলি ও ব্রিগস। এবার পোর্ট এলিজাবেথে ব্রিগসের ১৩৩ বছর পর ও দক্ষিণ আফ্রিকার ও’রাইলির ৮৬ বছর পর আক্রমণ শুরু করে মিরাজ কী করবেন সেটিই দেখার।

অবশ্য বিদেশের মাটিতে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর বাংলাদেশের একমাত্র নজিরটি খুব একটা আশা জাগানিয়া নয়। ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের জ্যামাইকা টেস্টে আক্রমণ শুরু করেছিলেন সাকিব। সেই ইনিংসে ২২ ওভার হাত ঘুরিয়েও কোনো উইকেট পাননি তিনি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa