জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর পর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন এসি সোহেল।

bd police

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গুলশান জোনের এসি সোহেল রানাকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছিল। গুলশানে একটি ছোট ঝামেলার কারণে তাকে আপাতত সদর দফতরে রাখা হয়েছিল। এরপর তাকে আজ (মঙ্গলবার) রাতে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।’

তবে কোন ‘ছোট ঝামেলা’র কারণে এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে, সে প্রশ্ন এড়িয়ে যান ডিসি তালেবুর রহমান।

ডিএমপি গুলশান জোনের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, সোমবার (২৮ অক্টোবর) গুলশানে মেজর পদের এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় গুলশান থানার এসি সোহেলের। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা নিহত

গুলশান জোনের ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমাও চান এসি সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। বাগ্‌বিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.