Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘মেম্বার থেকে প্রধানমন্ত্রী, প্রতিটি স্তরের সবাইকে জবাবদিহি করতে হবে’
রাজনীতি

‘মেম্বার থেকে প্রধানমন্ত্রী, প্রতিটি স্তরের সবাইকে জবাবদিহি করতে হবে’

By Mynul Islam NadimDecember 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে একটি প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের নয়, দেশের প্রতিটি স্তরের জনগণের প্রতিনিধিদেরও জবাবদিহি করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, সরকারের শীর্ষ পদধারীরা সকলের জন্যই এই জবাবদিহি অপরিহার্য।

tarek rahman

Advertisement

শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুরে আয়োজিত ‘৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “জবাবদিহির অভাবে ফরিদপুর থেকে ২ হাজার কোটি টাকা পাচার হয়েছে। দেশে যদি সঠিকভাবে জবাবদিহি প্রতিষ্ঠিত হতো, তাহলে এমন ঘটনা ঘটত না।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও আইনশাসনসহ অন্যান্য খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে। এই সংস্কারগুলোর মধ্যে জবাবদিহি প্রতিষ্ঠা করা একটি প্রধান অঙ্গীকার।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা ধরে রাখতে হবে। যদি জনগণের আস্থা হারিয়ে যায়, তবে দলের অস্তিত্ব বিপদে পড়বে। আমাদেরকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে এবং আমাদের দলের ভেতরকার ভুলগুলো শুধরে নিতে হবে।”

এছাড়া, বিএনপির ৩১ দফা প্রস্তাবের মধ্যে থাকা সংস্কারের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, “অনেকেই আমাদের সংস্কারের প্রস্তাবের সঙ্গে একমত হচ্ছেন। এই ৩১ দফা দেশের উন্নয়নের জন্য একটি শক্তিশালী দিকনির্দেশনা প্রদান করবে।”

বাজারে আলুর দাম কমছেই না, বরং ক্রমশ বাড়ছে

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এছাড়া, কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা, তাদের মধ্যে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

June 26, 2026
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026

Latest News

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa