স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা জয়ের পর প্রথমবার ঘরের মাঠে আর্জেন্টিনা। চিলিকে হারিয়ে টানা ১২ ম্যাচে জয়, স্বাগতিক সমর্থকদের সাথেই আনন্দ ভাগাভাগি করলো আলবিসেলেস্তে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষস্থান ধরে রাখলো লিওনেল স্কালোনি শীষ্যরা।

Messi

Advertisement

দীর্ঘ দিন পর দুই সেরা তারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়াকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক। তবে ছন্দ খুঁজে পাচ্ছিল না।

বিরতির পর ডেডলক ভাঙে আর্জেন্টিনা। নিখুঁত প্লেসিং শটে স্কোরশিটে নাম লেখান ম্যাক অ্যালিস্টার। এরপর কৌশলে পরিবর্তন আনেন কোচ স্কালোনি। একাদশে তিন পরিবর্তন। আলেহান্দ্রো গারনাচো, পাওলো দিবালা ও মার্কোস আকুইনাকে মাঠে নামান। মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন দিবালা।

এরপরই ব্যবধান বাড়ে বিশ্বচ্যাম্পিয়নদের। গোল করেন জুলিয়ান আলভারেজ। আর ইনজুরি সময়ে পাওলো দিবালার ঝলক। ১০ নম্বর জার্সির মান রেখেছেন আর্জেন্টাইন সেনসেশন। দেশের হয়ে চতুর্থ গোল এই ফরোয়ার্ডের।

মেসির জার্সি পরে গোল করার পর পাওলো দিবালা বলেন, আমি জানি জার্সিটা আমার নয়। এটা লিওর। যতটা সম্ভব, আমি ১০ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত কিনা। কিন্তু দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।

আর্জেন্টিনা দলে ফিরতে পেরে নিজের অনুভূতির কথা জানিয়ে দিবালা আরও বলেন, ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না, কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।

সাদা শাড়িতে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন মৌ সুন্দরী, ভাইরাল ভিডিও

ম্যাচের আগে এল মনুমেন্তাল স্টেডিয়াম ছিল অশ্রুশিক্ত। জাতীয় দলকে বিদায় জানানো আনহেল দি মারিয়া উপস্থিত হয়েছিলেন স্বপরিবারে। তাকে সম্মান জানাতে এতটুকু কার্পন্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ভিডিও বার্তায় দীর্ঘদিনের সতীর্থকে শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.