Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘মেসি এবং আমি কখনোই ভালো বন্ধু ছিলাম না’
খেলাধুলা ফুটবল

‘মেসি এবং আমি কখনোই ভালো বন্ধু ছিলাম না’

By Saiful IslamFebruary 11, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটাই বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির বয়সভিত্তিক দল থেকে শুরু করে যুবদল হয়ে একপর্যায়ে উত্থান মূল দলে। এরপরের সময়টা কেবল একটার পর একটা ইতিহাস রচনার। ২০২১–এর আগস্টে যখন বার্সা ছাড়লেন মেসি, ততদিনে তিনি ক্লাবটার ইতিহাসের সেরা খেলোয়াড়।

‘মেসি এবং আমি কখনোই ভালো বন্ধু ছিলাম না’

Advertisement

বার্সাতে মেসির উত্থান খুব কাছ দেখে যাঁরা দেখেছেন, তাঁদের একজন রাফা মার্কেস। ২০০৩ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে ২০১০ সাল পর্যন্ত খেলেছেন মেক্সিকান সাবেক সেন্টারব্যাক। অন্যদিকে বার্সার মূল দলের জার্সিতে মেসির শুরুটা ২০০৫ সালে। এরপর থেকেই বাঁ পায়ের জাদুতে মোহাবিষ্ট করে রেখেছেন পুরো দুনিয়াকে।

ওই সময়ের ঝাঁকড়া চুলের তরুণ মেসির বল পায়ে দৌড়ের ভিডিও সার্চ করলেই পাওয়া যাবে ইউটিউবে। মাত্র ৫ ফুট ৭ ইঞ্চির ক্ষুদে একজন ড্রিবলে ঘোল খাওয়াচ্ছেন বিশ্বের বাঘা বাঘা ডিফেন্ডারদের। আর্জেন্টাইন জাদুকরের ড্রিবল মাঠে কাছ থেকে দেখেছেন মার্কে। মেসির ড্রিবল সামলাতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘুম যে হারাম হতো, এটা জানা কথা। কিন্তু অনুশীলনে তো নিজ দলের ডিফেন্ডারদের বিপক্ষেই কারিকুরি করতেন মেসি। আর এ নিয়ে আর্জেন্টাইন তারকার সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল মার্কেসের।

🚨 Barcelona's idea is to sign a top coach for next season, but the list is very short. The dream is Klopp. In case it's not possible to sign a coach of his caliber, the option of promoting Rafa Marquéz will be studied. @sport pic.twitter.com/dNeIwXntKS

— barcacentre (@barcacentre) February 6, 2024

সাবেক মেক্সিকান বার্সা ডিফেন্ডার সম্প্রতি স্বীকার করেছেন, অনুশীলনের সময় মেসির ড্রিবল সামলাতে না পেরে হতাশ হয়ে যেতেন তিনি। একপর্যায়ে রেগেমেগে তরুণ মেসিকে কম ড্রিবলিংয়ের পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে মেসির সঙ্গে লেগে যায় মার্কেসের। তর্কাতর্কি এতটাই প্রকট আকার ধারণ করে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময়ের বার্সা কোচ পেপ গার্দিওলাকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

মেক্সিকান সংবাদ উপস্থাপক ইয়র্দি রোসাদাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কেস বলেছেন, ‘আমরা জানতাম মেসি তিন-চারজনকে ড্রিবল করতে পারে। কিন্তু মাঝে মাঝে এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যেত। আমরা এটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতাম। ওকে বলা হয়েছিল, এখানে ড্রিবল করতে, এখানে না করতে।’

মার্কেস আরও বলেছেন, ‘আমার ওই পরামর্শের পর মেসির সঙ্গে আমার সম্পর্ক খারাপ হতে থাকে। আমরা তর্কে জড়িয়ে পড়ি। শেষমেষ গার্দিওলার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। মেসি এবং আমি কখনোই ভালো বন্ধু ছিলাম না। আমরা কেবল সতীর্থ ছিলাম।’

মেসি বার্সার সর্বেসর্বা হয়ে ওঠার পর বেশিদিন ক্লাবটিতে থাকা হয়নি মার্কেসের। ২০১০ সালে বার্সা ছাড়েন পাঁচবার বিশ্বকাপ খেলা এ মেক্সিকান ডিফেন্ডার। ২০২২ সালে আবারও ফিরে আসেন কাতালান ক্লাবটিতে। তবে এবার কোচ হয়ে। বার্সার দ্বিতীয় সারির দল বার্সা আতলাতিকের দায়িত্ব নিয়েছেন মার্কেস। গুঞ্জন আছে, এ মৌসুম শেষে শাভি এরনান্দেস মূল দলের দায়িত্ব ছাড়লে বার্সার ডাগআউটে দেখা যেতে পারে মার্কেসকে।

শাভির পর আগামী মৌসুমে বার্সার সম্ভাব্য কোচের তালিকায় আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবের্তো দি জারবি, এই মৌসুমে স্প্যানিশ লিগে চমক দেখানো জিরোনার মিশেল, বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হান্সি ফ্লিক, বায়ার্নের সাবেক ও জার্মানির বর্তমান কোচ ইউলিয়ান নাগেলসমান, ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার বর্তমান কোচ ও বার্সার সাবেক ইতালিয়ান থিয়াগো মোত্তার নাম শোনা যাচ্ছে, পাশাপাশি বার্সার আর্থিক দুরবস্থা বিবেচনায় আসছে মার্কেসের নামও।

অবশ্য বার্সার ক্রীড়া পরিচালক দেকো বলে দিয়েছেন, ‘ক্লাবের ভেতরে ব্যক্তি মার্কেসের আবেদন বাড়ছে, তবে তিনি শুধু জরুরি অবস্থাতেই ক্লাবের মূল দলের কোচ হবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa