Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি
খেলাধুলা ফুটবল

ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি

By Saiful IslamJune 16, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের একটা দুঃসংবাদই দিলেন লিওনেল মেসি। বিশ্ব জুড়ে মেসি ও আর্জেন্টাইন ভক্তরা হয়তো আশায় বুক বেঁধে আছেন যে, মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন। কিন্তু ভক্তদের সেই আশায় জল ছিটিয়ে মেসি বললেন, ২০২৬ বিশ্বকাপে খেলাটা তার জন্য প্রায় অসম্ভব ব্যাপার। কারণ, তার বয়স।

আসছে ২৪ জুনেই তিনি ৩৬-এ পা দেবেন। ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৪০। ঐ বয়সেও কি বিশ্বকাপে খেলার মতো ফিট থাকবেন মেসি? নিজে নিজেই সন্ধিহান। মুখ ফুটে নিজের সেই সংশয়ের কথা অকপটে জানিয়েও দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

দুটি প্রীতি ম্যাচ খেলতে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা দল এখন চীন সফরে রয়েছে। আজ তারা চীনের বেইজিংয়ে এশিয়া সফরের প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই ম্যাচের আগে গতকাল চীনা গণমাধ্যমের সামনে কথা বলেছেন মেসি। সেখানেই ‘আপনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না’, সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘সত্যি বলতে, বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপ খেলাটা আমার জন্য কঠিন হবে। আমি ফুটবল খেলাটা ভালোবাসি। যদি খেলাটা উপভোগ করি, শারীরিকভাবে সুস্থ এবং খেলার মতো ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। তবে পরবর্তী বিশ্বকাপ এখনো অনেক দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, তার ওপরই নির্ভর করবে সবকিছু।’ মানে মেসি ভক্তদের দুঃসংবাদ দেওয়ার পাশাপাশি আশার সুরও শুনিয়েছেন।

২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলার পাশাপাশি মেসি আরো অনেক কিছু নিয়েই কথা বলেছেন। আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিকে আখ্যায়িত করেছেন ‘স্পেশাল’ কোচ হিসেবে। আর ক্লাব বার্সেলোনায় যার সঙ্গে মধুর জুটি গড়ে তুলেছিলেন, সেই গার্দিওলাকে ‘বিশ্বসেরা’ কোচের সার্টিফিকেট দিয়েছেন মেসি। বলেছেন, ‘স্কালোনি আমাদের দলের সব খেলোয়াড়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তার অধীনে আর্জেন্টিনা দলের যে অর্জন, সেজন্য অবশ্যই সে বিশেষ কেউ স্পেশাল)।’ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে সদ্য ঐতিহাসিক ‘ট্রেবল’ জেতানো গার্দিওলাকে নিয়ে মেসির মূল্যায়ন, ‘গার্দিওলা বিশ্বের অন্যতম সেরা কোচ। ম্যান সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে বলেই নয়, তার আগে থেকেই সে বিশ্বসেরা।’ নিজের সম্পর্কে মেসি বলেছেন, তিনি কখনোই কোচ হবেন না।

মেসি নিজেই বলেছেন, পিএসজিতে দুটি বছর তিনি সুখী ছিলেন না। তার কথায় সুর মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে বললেন, পিএসজিতে মেসিকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। মেসির প্রশংসা করে এমবাপ্পে বরং পিএসজির সমর্থকদের একহাত নিয়েছেন, ‘আমি বুঝতে পারছি না, মেসি পিএসজি ছাড়ায় অনেকেই এত খুশি কেন। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সে পিএসজি ছাড়ছে, এটা কখনোই পিএসজির জন্য ভালো খবর হতে পারে না। আমি মনে করি, মেসি পিএসজিতে কখনোই তার প্রাপ্য সম্মান পাননি।’

তৃতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন মিরাজ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খেলাধুলা দিলেন দুঃসংবাদ ফুটবল ভক্ত-সমর্থকদের মেসি
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.