Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিদের বাংলাদেশে আনতে যত টাকা প্রয়োজন
খেলাধুলা ফুটবল

মেসিদের বাংলাদেশে আনতে যত টাকা প্রয়োজন

By Saiful IslamJanuary 9, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিপুল সমর্থক। তাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আর্জেন্টিনা-মেসির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাংলাদেশে আসছে মেসিরা

Advertisement

এর আগে সর্বশেষ ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচও খেলেছিল লিওনেল মেসির দল। তবে বোর্ডের ভাষয়, এক দশক আগে আর্জেন্টিনাকে আনতে যা খরচ হয়েছিল এবার অনেক বেশি হবে, ‘দশ বছরে অনেক কিছুই বেড়েছে। এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। সব মিলিয়ে আর্জেন্টিনার জন্যই ৭ মিলিয়ন (ডলার) লাগতে পারে। আর পুরো ম্যাচের ব্যয় ১০ মিলিয়নের মতো হতে পারে (বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি টাকা)।’

সর্বশেষ দেশে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে এখনো ভাবছেন না বাফুফে সভাপতি, ‘আগে আর্জেন্টিনাকে নিশ্চিত করতে চাই। এরপর প্রতিপক্ষ ঠিক করা হবে।’ চলতি বছরের ফিফা ক্যালেন্ডার ঘোষিত হয়েছে। আপাতত জুন-জুলাইয়ের উইন্ডো টার্গেট করছে বাফুফে, ‘মার্চ উইন্ডোতে সম্ভব হচ্ছে না। জুন উইন্ডোতে আনার চেষ্টা থাকবে।’

জানা যায়, বর্তমান প্রেক্ষাপটে বড় সমস্যা স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও সংস্কারধীন। সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি। সেখান থেকে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি, ‘মন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। জুনের আগে স্টেডিয়াম পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।’ আর্জেন্টিনা ছাড়াও প্যারিস সেন্ট জার্মেই ( পিএসজি) ক্লাবের বিষয়টিও আলোচনা হচ্ছে।

তবে এক্ষেত্রেও কিছু বিপত্তি দেখছেন বাফুফে সভাপতি। তিনি জানান, ‘পিএসজিতে মেসি, নেইমার, এমবাপে রয়েছে। কিন্তু ওখানে সমস্যা হচ্ছে, ক্লাবে তো ফিফা ক্যালেন্ডার নেই। তাদের আনতে হলে প্রি সিজনে আনতে হয়। মেসির চুক্তি এই বছর পর্যন্ত। মেসি পিএসজিতে না থাকলে তো আর পিএসজিকে আনা যায় না।’ আর্জেন্টিনা অথবা পিএসজি যে কোনো দলকে আনা অনেক কঠিন কাজ। অনেক অর্থের প্রয়োজন। তবে বাফুফে সভাপতি চেষ্টা করতে বাধা দেখছেন না কোনো, ‘সীমাবদ্ধতা রয়েছে, তবে চেষ্টা করতে তো সমস্যা নেই।’

আনহেল ডি মারিয়ার সামনে যেসব বড় চ্যালেন্জ অপেক্ষা করছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

July 3, 2026
মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

July 3, 2026
রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

July 3, 2026

Latest News

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ থেকে ইরান বিদায়ে ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা!

Lcopy

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই : আনচেলত্তি

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa