Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মেসি যে শিরোপা কখনও জেতেননি
খেলাধুলা ফুটবল

মেসি যে শিরোপা কখনও জেতেননি

By Shamim Rezaফেব্রুয়ারি 9, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ট্রফির নাম ছিল না লিওনেল মেসির অর্জনের খাতায়। কাতারে সেই অভাব ঘুচিয়ে অমরত্ব পান আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনার জার্সিতে খেলে ক্লাব ক্যারিয়ারে প্রাপ্তির খামতি রাখেননি সাত ব্যালন ডি’অরের মালিক। পিএসজিতে যোগ দিয়েও জিতেছেন একাধিক শিরোপা। সমৃদ্ধ ক্যারিয়ারে মেসি শুধু একটি শিরোপা জিততে পারেননি। আর তা হলো ফ্রেঞ্চ কাপ। বুধবার শেষ ষোলোতে অলিম্পিক মার্শেইয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্টটি থেকে বিদায় নেয় পিএসজি।

লিওনেল মেসি

Advertisement

২০২১ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন লিওনেল মেসি। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। এরপর ২০২২ সালে ফিনালিসিমা এবং বিশ্বকাপ শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। বার্সেলোনার জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে মেসি ১০টি লা লিগা টাইটেল জেতেন।

চারটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের ঝুলিতে। তিনবার জিতেছেন উয়েফা সুপার কাপ। কোপা দেল রে’র মুকুট উঠেছে সাতবার। ক্লাব বিশ্বকাপে মেসির শিরোপা তিনটি। পিএসজিতে যোগ দিয়ে ২০২১-২২ মৌসুমে ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান মেসি। ২০২২-২৩ মৌসুমে জেতেন ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৪টি আলাদা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেসি। শুধু ফ্রেঞ্চ কাপের শিরোপাই জিততে পারেননি তিনি।
ফ্রেঞ্চ কাপে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মেসি। একটি বুধবার রাতে, অন্যটি গত বছরের ৩১শে জানুয়ারি। আগের ম্যাচটিও ছিল রাউন্ড অব সিক্সটিনের। সেবার নিসের বিপক্ষে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছিল পিএসজি।

বুধবার ভেলোড্রোম স্টেডিয়ামে ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক অলিম্পিক মার্শেই। সফল স্পটকিকে গোলটি করেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি পিএসজিও। ৪৫+২ মিনিটে সার্জিও রামোস লক্ষ্যভেদ করেন। দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে মার্শেইয়ের ইউক্রেনিয়ান মিডফিল্ডার রুসলান ম্যালিনোভস্কি স্কোরলাইন ২-১ করেন।

পিএসজির সঙ্গে শেষ ২৭ দেখায় মাত্র দ্বিতীয় জয় পেলো অলিম্পিক মার্শেই। অসামান্য অর্জনের পর মার্শেই অধিনায়ক ভ্যালেন্টিন রঙ্গিয়ের বলেন, ‘আমরা জানি যে, এই জয়ের জন্য আমাদের সমর্থকরা লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। তাদের এই উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’

বাজার কাঁপাতে শক্তিশালী প্রসেসরের নতুন গেমিং ফোন আনছে রিয়েলমি

ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কিনহোস বলেন, ‘আমাদের কিছু ভুল ছিল, যা আমাদের বাজেভাবে ভুগিয়েছে। এই হার কষ্টদায়ক। ফ্রেঞ্চ কাপের ম্যাচে আমাদের মহান প্রতিপক্ষের কাছে পরাস্ত হলাম আমরা। আরও ভালো করতে হবে আমাদের। সামনে এগিয়ে যেতে কাজ করতে হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

জুন 18, 2026
পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

জুন 18, 2026
ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

জুন 18, 2026
Latest News
মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa