স্পোর্টস ডেস্ক : বলা হয়ে থাকে পৃথিবীর সব সফল পুরুষের পিছনেই থাকেন একজন করে নারী। এই যে সৌদি আরবের আল হিলাল ক্লাব এর কোটি কোটি ডলারের অফার হেলায় উড়িয়ে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আমেরিকার আখ্যাত ইন্টার মায়ামি ক্লাব এ যোগ দিলেন তার পিছনেও আছেন একজন নারী।

Advertisement

আর্জেন্টিনা থেকে সাংবাদিক রিকার্ড সেবাসতিয়ান একটি ইমেইল এর মাধ্যমে জানিয়েছেন যাবতীয় তথ্য। মেসির জীবনে এই নারী আর কেউ নয়, তাঁর স্ত্রী, তাঁর সন্তান দের মা অন্তলোনীয় রকুজ্জ। মেসির স্ত্রী রকুজ্জ অল হিলাল এর প্রস্তাব মেসিকে নিতে দেননি একটিই কারণে।
সৌদিতে গেলে কঠোর ইসলামিয় বিধি পালন করতে হত রকুজ্জ কে। এমনকি সময় সময় পর্দাও মানতে হত তাঁকে। দীর্ঘদিন ইউরোপ এর পারমিসিভ সোসাইটিতে কাটানোর পর মেসির স্ত্রীর পক্ষে এই জীবন মেনে নেওয়া সম্ভব ছিলোনা। তাই কোটি কোটি ডলার এর অর্থের হাতছানি, একটি সর্বক্ষনের প্রাইভেট জেট এবং রিয়াদ এ প্রাসদপম একটি ভিলার অফার ছেড়ে মেসি আমেরিকার পূর্বাঞ্চলের পনেরোটি দলের মধ্যে সবথেকে নিচে থাকা ইন্টার মায়ামিতে।

আমেরিকার ফুটবলে পনেরোটি দল নিয়ে ইস্টারন ডিভিশন, চোদ্দটি দল নিয়ে ওয়েস্টার্ন ডিভিশন। মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে যেতে উল্লেখ্য ভূমিকা ছিল ইংল্যান্ড এর প্রাক্তন অধিনায়ক ডেভিড বেক হাম এর। তিনি ছিলেন ইন্টার মায়ামি আর মেসির মধ্যে যোগসূত্র।

ইন্টার মায়ামিতে খেলার জন্যে মেসি কি পাবেন? অল হিলাল এর মতো কোটি কোটি ডলার না হলেও মেসির চুক্তি লোভনীয় অর্থে। এছাড়াও বিশ্ববিখ্যাত আপেল সংস্থার সঙ্গে চুক্তিতে আসছেন মেসি। এডিডাস তাঁর সঙ্গে আলাদা চুক্তি করবে।

ইন্টার মায়ামির ম্যাচের টি ভি রাইটস এর লাভের অংশ পাবেন মেসি। ইন্টার মায়ামি তাঁকে রিয়েল এস্টেট ব্যাবসায় লগ্নির সুযোগ করে দেবে। এছাড়াও অবসর নেওয়ার পর মেসি আমেরিকার একটি ক্লাব এর মালিকানা পাবেন। প্যারিস সা জা ছাড়ার পর মেসির প্রথম পছন্দ ছিল বারসেলোনার নু ক্যাম্প এ ফেরা। কিন্তু, বারসেলনার প্রেসিডেন্ট লাপাত এর সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয়। তাই, বারসায় ফেরা হলোনা মেসির। অল হিলাল নাছোড়বান্দা ছিল। তাদের চুক্তির কথা বিবেচনা করে মেসিও রাজি হয়েছিলেন। কিন্তু, বেঁকে বসলেন রকুজ্জ। ইসলামের কঠোর অনুশীলন মানতে তিনি রাজি নন। তাঁর ইচ্ছাতেই মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে।

মেসি ‘পাগল’ হয়ে গেছে: আগুয়েরো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.