স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও নেইমার জুনিয়র যে অত্যন্ত ভালো বন্ধু তা কে না জানে! বার্সেলোনায় দীর্ঘ দিন খেলেছেন, আবার জুটি বেঁধেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। সম্পর্কটা এখনো আগের মতোই আছে তাদের। কিন্তু আর্জেন্টিনার ফিনালিসিমা জয়ের পর ব্রাজিলিয়ান তারকা যে মন্তব্য করেছেন তারপরও মেসির সঙ্গে ভালো সর্ম্পক বজায় থাকবে তার?

ফিনালিসিমা জয়ের পর চারদিকে আর্জেন্টাইনদের জয়োধ্বনি। দলটির ফুটবলাররাও উদযাপন করছেন নেচে-গেয়ে। সেই উদযাপনে ব্যঙ্গাত্মকভাবে টেনে এনেছিলেন ব্রাজিল প্রসঙ্গও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেল?’
মেসি

Advertisement

আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। নিজেদের উল্লাসে আরেক দলকে টেনে আনায় সমালোচনাও শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের। যেখানে এবার খোদ যোগ দিলেন ব্রাজিল তারকা নেইমারও।

এমন উদযাপনের পরই নেইমার খোঁচা দেন মেসির দলকে। ইনস্টাগ্রামে মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ ফুটবলবোদ্ধারা মনে করছেন, নেইমারের এমন মন্তব্যের পর মেসির সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার তো বলেই দিয়েছে, নেইমার খোঁচা দিয়ে দুজনার সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

মেসি-নেইমাররা পেশাদার ফুটবলার। তারা এমন ঠুনকো বিষয়ে ঝামেলা বাঁধাবেন না- এমনটাও বলছেন কেউ কেউ।

পরকীয়ায় লিপ্ত ঘর ভাঙলো শাকিরার, অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.