Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্লাব বিশ্বকাপে খেলতে পারে মেসির দল!
খেলাধুলা ফুটবল

ক্লাব বিশ্বকাপে খেলতে পারে মেসির দল!

By Saiful IslamSeptember 22, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আগামী বছর থেকে নতুন ফরম্যাটে মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও মধ্য আমেরিকার সেরা ক্লাবগুলোও অংশ নেবে।

lionel-messi

Advertisement

এরই মধ্যে প্রতিযোগিতাটির বেশিরভাগ ক্লাব বাছাই হয়ে গেছে। তবে এখনো কিছু ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে লড়ছে। যে তালিকায় আছে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।

আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর। ৩২ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে জুন-জুলাইয়ে। টুর্নামেন্টের ৩০ টি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। স্লট বাকি মাত্র দুটি।

এর মাঝে একটি পাবে ২০২৪ এর কোপা লিবার্তোদেরেস বিজয়ী দল। আর অপর স্লটটিতে জায়গা পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের একটি ক্লাব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বাকি দলটি ঠিক কীভাবে বাছাই করা হবে তা এখনো নিশ্চিত নয়।

দুই উপায়ে বাছাই করার সুযোগ দেখছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াই স্পোর্টস। আর সে ক্ষেত্রে কপাল খুলে যেতে পারে লিও মেসির ক্লাব ইন্টার মায়ামির। কনকাকাফ অঞ্চল থেকে মোট চারটি দল ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে।

ক্লাবগুলো হলো- মন্তেরারি, সিয়াটল সাউন্ডার্স, লিওন এবং পাচুকা। স্বাগতিক দেশের পঞ্চম ক্লাব বাছাই করা হতে পারে সমর্থকদের শিল্ড চ্যাম্পিয়নশিপের ফলাফলের ভিত্তিতে।

এলএলএসের পূর্ণ মৌসুমে দুই কনফারেন্স মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে নেয়া যেতে পারে বিশ্বকাপে। এই মুহূর্তে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি।

হাতে ছয় ম্যাচ বাকি রেখে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচে সিনসিনাটি এবং কলম্বাস ক্রুর সংগ্রহ ৫৬ পয়েন্ট।

আরেকটা বিকল্প হতে পারে এমএলএস কাপের বিজয়ীকে নেয়া। এটি মূলত ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচ। ইস্টার্ন কনফারেন্সে এই মুহূর্তে শীর্ষে আছে মেসির ক্লাব।

আগামী বছর জুনের ১৫ তারিখ শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে ক্লাব বিশ্বকাপের খেলা। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি দল অংশ নেবে ইউরোপ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্লাব খেলবে দক্ষিণ আমেরিকা থেকে।

এছাড়া সমান ৪টি করে ক্লাব অংশ নেবে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে। বাকি দলটি ওশেনিয়া অঞ্চল থেকে আসবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa