জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Metro

Advertisement

রবিবার (২৮ জুলাই) ডিবি সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা এখনো স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বন্ধ থাকার পরও ফেসবুকে একটিভ, যে ব্যাখ্যা দিলেন পলক

শনিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। যন্ত্রপাতি এনে এক বছরেও এটা সচল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.