জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল। ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন-২ মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রোরেলের নেটওয়ার্কে যুক্ত হবে, এমনটাই জানা গেছে।

মেট্রোরেল

Advertisement

এ ছাড়া এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-১ মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলা। এমআরটি লাইন-৫ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে। এমআরটি লাইন-৫ সাউদার্ন ও এমআরটি লাইন-৪ সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাঁচপুর পর্যন্ত। ২০৪১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান।

নতুন সিনেমায় কার সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা

এসব লাইনের কাজ শেষ হলে অতিরিক্ত ৫ লাখ যাত্রী পরিবহন করতে পারবে মেট্রোরেল। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য হবে ৭ দশমিক ৫ কিলোমিটার। এ রুটে হবে নতুন ৫ স্টেশন- দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব ও পশ্চিম, টঙ্গী বাজার এবং টঙ্গী রেলওয়ে স্টেশন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.