Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভারত ছেড়ে মিলিয়নিয়াররা যাচ্ছেন কোন দেশে
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারত ছেড়ে মিলিয়নিয়াররা যাচ্ছেন কোন দেশে

By Tarek HasanJune 20, 2024Updated:June 20, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মিলিয়ন ডলারের মালিক হয়েছেন—এমন অন্তত ৫ হাজার ১০০ জন গত বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারত ছেড়ে বিদেশে চলে গেছেন। আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এবার ভারত থেকে ৪ হাজার ৩০০ জন মিলিয়নিয়ার বিদেশে চলে যেতে পারে বলে অনুমান করা হয়েছে।

india

প্রতিবেদনে এটাও বলা হয়েছে, যেসব মিলিয়নিয়ার ভারত ছেড়ে যাচ্ছেন, তাঁদের একটি বড় অংশই এখন পাশ্চাত্যের দেশগুলোর বদলে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিচ্ছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত বর্তমানে মিলিয়নিয়ার অভিবাসনের সংখ্যায় চীন ও যুক্তরাজ্যের পরেই অবস্থান করছে। চীনকে ছাড়িয়ে ভারত এখন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলেও দেশটির দেশান্তরী হওয়া মোট মিলিয়নিয়ারের সংখ্যা চীনের তুলনায় ৩০ শতাংশ কম রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে—ভারত প্রতিবছরই কয়েক হাজার মিলিয়নিয়ার হারালেও এবং তাঁদের অনেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমালেও গত এক দশকে দেশটির সম্পদ ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে মিলিয়নিয়ারদের দেশ ত্যাগ নিয়ে এতটা উদ্বেগ দেখা দেয়নি দেশটিতে। বরং দেশটিতে আরও নিত্যনতুন মিলিয়নিয়ার তৈরি হচ্ছে, যার সংখ্যাটি দেশ ত্যাগ করে যাওয়া ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ ত্যাগ করে গেলেও অসংখ্য মিলিয়নিয়ারের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়ে গেছে ভারতের সঙ্গে। ভারতকে তাঁরা তাঁদের দ্বিতীয় বাড়ি হিসেবে গণ্য করছেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনটিতে অনুমান করা হয়েছে, চলতি বছর সারা বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ২৮ হাজার মিলিয়নিয়ার অভিবাসী হতে পারেন। আর এসব অভিবাসীর কাছে সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে আছে এখন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। অভিবাসী হওয়া মিলিয়নিয়াররা ফরেইন এক্সচেঞ্জ রিজার্ভেও বিশেষ ভূমিকা রাখছেন। কারণ, দেশান্তরী হওয়ার সময় তাঁরা তাঁদের সম্পদের উল্লেখযোগ্য অংশ সঙ্গে নিয়ে যাচ্ছেন।

৪৫ ছাড়িয়েছেন জিৎ, ফিটনেসে হার মানবে তরুণরাও

প্রতিবেদনটিতে তাঁদেরই মিলিয়নিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যাঁদের অন্তত ১০ লাখ ডলারের সমান বা তার চেয়েও বেশি বিনিয়োগযোগ্য নগদ অর্থ রয়েছে। আর দেশান্তরী হওয়ার জন্য কিছু কারণের কথাও উল্লেখ করেছে প্রতিবেদনটি। এসব কারণের মধ্যে রয়েছে—নিরাপত্তা, আর্থিক বিবেচ্য বিষয়, কর সুবিধা, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত জীবনযাত্রা, ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুবিধা, স্বাস্থ্যগত সুবিধা এবং জীবনের মান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ওপার কোন ছেড়ে দেশে বাংলা ভারত মিলিয়ন ডলারের মালিক মিলিয়নিয়াররা যাচ্ছেন
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

February 2, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

February 1, 2026
Latest News
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.