Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আকস্মিক পরিদর্শনে সিংগাইর ইউএনও অফিসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যা পেলেন
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

আকস্মিক পরিদর্শনে সিংগাইর ইউএনও অফিসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যা পেলেন

By Saiful IslamMarch 11, 20262 Mins Read

সাইফুল ইসলাম : কোনো ধরনের পূর্বঘোষণা বা প্রটোকল ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

Minister

বুধবার (১১ মার্চ) সকাল ঠিক ৯টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।

Advertisement

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী নিজের ব্যবহৃত গাড়ির পতাকা কাপড় দিয়ে ঢেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন নাহারের কক্ষে সরাসরি প্রবেশ করেন। সেখানে নিজের পরিচয় দিয়ে ইউএনও’র পাশের চেয়ারে বসেন এবং তার মাধ্যমে উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সালাম পৌঁছে দেন। পরে উপস্থিত কর্মকর্তারা তার সঙ্গে কুশল বিনিময় করেন।

আকস্মিক এ পরিদর্শনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ জানতে চান এবং যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা বিস্ময় সৃষ্টি হলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অধিকাংশ দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি অফিসে সময়ানুবর্তিতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার জানান, প্রতিমন্ত্রী কোনো ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি তার কক্ষে প্রবেশ করেন। পরে উপস্থিত কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যের মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তারা কাজ করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সরকারি দপ্তরগুলোর উপস্থিতি ও কর্মপরিবেশ তদারকিতে ইতিবাচক বার্তা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa