স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে চার ম্যাচ খেলে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। সবশেষ চট্টগ্রামের বিপক্ষে জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তামিম-রিয়াদদের। যার জন্য ব্যাটসম্যানদের স্লো রানরেটকে দায়ী করেছেন মেহেদী হাসান মিরাজ।

Advertisement

শনিবার (২৭ জানুয়ারি) টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল তারা। ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৯৪ রানের বড় লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে পারে বরিশাল। এতে ১০ রানের জয় পায় চট্টগ্রাম। এদিন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমরা স্ট্রাইক রোটেট করে খেলতে পারেননি। এমনকি তামিমও ৩৩ রান করেছেন ৩০ বলে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, টি-টোয়েন্টিতে বেশি রান করতে গেলে প্রত্যেক ওভারে রান-রেট ঠিক রাখতে হবে। আমরা ১৯৪ রান চেজ করতে নেমেছি, সাড়ে ৯ করে লাগে ওভারে। টি-টোয়েন্টিতে কোন ওভারে রিল্যাক্সে খেলা যাবে না। প্রথম ৬ ওভারে আমরা যেভাবে খেলেছি, ২০ ওভার পর্যন্ত ওভাবে খেলতে হবে। এভাবে না খেললে রান-রেট বেড়ে যাবে।

তিনি বলেন, ওরা মাঝখানে দুটো ওভার ভালো বোলিং করেছে। ওই সময় তিনটা উইকেটে চলে গেছে আমাদের। সেই সঙ্গে আবার রান-রেটও বেড়েছে। একটা সময়ে আমাদের ১৪ করে রান দরকার ছিল। ওটা যদি ১০-১১ বা কাছাকাছি থাকতো, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হত। আমরা ১০ রানে হেরেছি, একটা ওভার বেশি রান হতেই পারে। উইকেটটা ভালো। আমাদের ছোট-ছোট যে ভুলগুলো ছিল এজন্য আমরা হেরে গেছি।

এই ম্যাচে ১৬ বলে ৩৫ রানের মারকুটে ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। মিরাজের আউটের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত ১০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তামিম ইকবালের দল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.