জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে পরবর্তী দুই বছর।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও সরকার চাইলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি নিজেও চাইলে স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পদটি অবৈতনিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



