রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ১৩টি ইউনিট। তবে ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নেভাতে চরম বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) রাত ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ১৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন দ্রুত বস্তির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তবে পানির সংকট বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



