রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল—উপপরিদর্শক (এসআই) সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল বাকী—এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



