Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য : রনি
রাজনীতি

মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য : রনি

By Shamim RezaMarch 14, 20263 Mins Read

মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে। এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপির রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে।

Roni

Advertisement

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই-আগস্ট বিপ্লবের পর একটি বিশেষ শ্রেণি আলাদা একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। একটি মানুষকে জীবন্ত কবর দেওয়ার জন্য, একটি জীবন্ত মানুষকে পচিয়ে ফেলার জন্য একটি সুস্থ এবং সবল মানুষের সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দ্বারা তাকে আক্রান্ত করার জন্য যে ধরনের প্রপাগান্ডা দরকার, খুব ম্যাটিকুলাসলি সেই কাজগুলো এই ভদ্রলোককে করা হচ্ছে।

তিনি বলেন, মির্জা আব্বাসের ছেলের বয়সের চাইতে অনেক ছোট নাসীরুদ্দীন পাটওয়ারী। সেই নাসীরুদ্দীন পাটওয়ারী উঠতে-বসতে তার লোকজন সহকারে তাকে যেভাবে অপমান করছেন, যেভাবে গালাগাল করছেন, এটা কোনো অবস্থাতেই ভদ্র সমাজের শোভনীয় নয়, কোনো রাষ্ট্রীয় কালচারে এটি ধারণ করা হয় না।

যে দেশে বিচার ব্যবস্থা আছে, যে দেশে সভ্য সমাজের সামাজিকতা আছে, যে দেশে মানুষের বিবেক আছে, বোধ আছে- সেখানে একজন প্রবীণ রাজনীতিবিদকে প্রকাশ্যে উঠতে-বসতে, অহরহ- যেভাবে মির্জা আব্বাসকে পচানো হচ্ছে, এটা সমর্থনযোগ্য নয়।
এ কলামিস্ট বলেন, এটির সামাজিক প্রতিরোধ দরকার। এটির রাষ্ট্রীয় প্রতিরোধ নয়, রাষ্ট্রীয় বিচার দরকার। এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন পুনরায় না ঘটে, এই ব্যাপারে সবার সচেতন হওয়া দরকার।

এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে। এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপির রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। মির্জা আব্বাসকে পচিয়ে দেওয়ার মাধ্যমে তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে। তারেক রহমান সাহেবের পরিবারকে টার্গেট করা হচ্ছে। যারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে তাদেরই আরেকটি অংশ বা অপরপক্ষ, তারা কি তারেক রহমান সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি সালাউদ্দিন সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি তারেক রহমান সাহেবের পরিবার-পরিজন নিয়ে বাজে কথা বলেননি?
গোলাম মাওলা রনি আরো বলেন, এ সমাজ এভাবে চলতে পারে না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বোঝার চেষ্টা করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চালাচ্ছে বিএনপি। সেই বিএনপির একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, ৫০ বছরের অধিক সময় ধরে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করেন ঢাকা শহরে, বহুবার মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন। তার এই জীবন সায়াহ্নে এসে তাকে যেভাবে পচানো হচ্ছে, আমি মনে করি বিএনপির অনেক কিছু করণীয় আছে। বিএনপি যদি সেই কাজটি না করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি যদি এটির সুরাহা করতে না পারে, তারা তারেক রহমানকে রক্ষা করতে পারবে না। তারা সালাউদ্দিন সাহেবকে রক্ষা করতে পারবে না। এমনটি মির্জা ফখরুল সাহেবকে রক্ষা করতে পারবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa