জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে অবিলম্বে তার মুক্তি চেয়েছেন ড. শামারুহ মির্জা। তিনি বিএনপি মহাসচিবের জ্যেষ্ঠকন্যা।

ড. শামারুহ মির্জা

Advertisement

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি জানান।

শামারুহ মির্জা বলেন, শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে। এজন্য রাতেই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। বাবার বয়স ৭৬ বছর এবং গতরাতেও তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। আমি অবিলম্বে আমার বাবার মুক্তি চাই।

তিনি আরও বলেন, বাবাকে রোববার সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস— এই জুলুম একদিন শেষ হবে।

এর আগে, রোববার সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। তাকে আটক করার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

হ্যালো বিশ্ব, আমার বয়স হল চল্লিশ…..

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। এ ছাড়া শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.