স্পোর্টস ডেস্ক : গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন রিঙ্কু সিং। দেশের জার্সিতে নিজেকে প্রমাণও করেছেন এই বাঁ হাতি ব্যাটার। ফলে সকলের আশা ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠবেন এই তরুণ ক্রিকেটার।

Rinku

Advertisement

কিন্তু সবাইকে হতাশ করলেন ভারতীয় নির্বাচকরা। ১৫ সদস্যে স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কুর। অথচ তার বাবা কিনে রেখেছিলেন মিষ্টি!

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ছেলে বিশ্বকাপ দলে সুযোগ পাবে সেটা ভেবেই বাজারে গিয়ে মিষ্টি আর আতশবাজি কিনে এনেছিলেন রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং। বিশ্বকাপ দল দল ঘোষণা হলেই উদযাপন করা যাবে, মিষ্টিমুখ করানো হবে সবাইকে। কিন্তু দল ঘোষণার পর হতাশই হতে হয়েছে রিঙ্কুর বাবাকে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খানচন্দ্র বলেন, আশা তো অনেক ছিল। মনটা খারাপও হয়ে গেছে কিছুটা। মিষ্টি এবং বাজি কিনে এনে রেখেছিলাম। আশা করেছিলাম যে বিশ্বকাপের দলে ও একাদশে রিঙ্কু থাকবে। তারপরও আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, রিঙ্কুর মন খারাপ। সেটা ওর মাকে বলেছে। ওরও মন ভেঙে গেছে। ওর মাকে বলছিল যে প্রথম একাদশে বা ১৫ জনের দলে আমার নাম নেই, তবে আমি আমেরিকায় যাব (রিজার্ভ খেলোয়াড়)।

তবে ছেলেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন খানচন্দ্র সিং। তার বিশ্বাস, ভবিষ্যতে ভালো করার সুযোগ পাবেন ছেলে, আমি তো এটাই চাই যে সে যেন ভারতের হয়ে আগামীতে খেলে সফল হয়। ছেলের জন্য আমি পরিচিতি পেয়েছি। সবাই এখন আমাকে ওর জন্যই চেনে। রিঙ্কু আমার নাম উজ্জ্বল করেছে।

কলা চাষের সহজ পদ্ধতি, এভাবে চাষ করলে দ্রুত হবে বাম্পার ফলন

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। তাতে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়েছে ১১ ইনিংসে। ১১ ইনিংসে ৮৯ গড়ে এই বাঁহাতি রান করেছেন ৩৫৬। স্ট্রাইক রেট ১৭৬.২৩। ফিফটি রয়েছে ২টি। এমন একজনের দলে না থাকা ফিনিশিংয়ে ভারতকে বিপাকে ফেলে কিনা সেটাই এখন দেখার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.