জুমবাংলা ডেস্ক : মিতালি এক্সপ্রেসের মাধ্যমে ঢাকার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির রেল যোগাযোগ শুরু হলো। উদ্বোধনী ট্রেনটি বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে, এটি নীলফামারির চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

মিতালি এক্সপ্রেসে

মিতালি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুইদিন উভয় প্রান্ত থেকে চলাচল করবে, মোট চারটি ট্রিপ থাকবে। বাংলাদেশ থেকে রওনা হওয়া যাত্রীদের রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আর ভারত থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে।

রেলওয়ে থেকে আগেই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে মিতালী এক্সপ্রেস চালু হলে সপ্তাহে চার দিন চলাচল করবে।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার এবং নিউ জলপাইগুড়ি থেকে রবি ও বুধবার ছাড়বে ট্রেনটি। পথে হলদিবাড়ি ও চিলহাটি স্টেশনে থামবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে জলপাইগুড়ি পৌঁছাবে সকাল সোয়া সাতটায়। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে বেলা পৌনে বারোটায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে দশটায়।

রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বাসস জানিয়েছে, ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ট্রেনটির সর্বোচ্চ ভাড়া ৫২৫৫ টাকা। এটি এসি বার্থের টিকিটের মূল্য।

তবে যারা এসি সিটে যাবেন তাদের টিকিটের জন্য জনপ্রতি ৩৪২০ টাকা দিতে হবে। এসি চেয়ারে ভাড়া ২৭৮০ টাকা।

এ ছাড়া পাঁচ বছর বয়সের কম যাত্রীদের ভাড়া হবে টিকিট মূল্যের অর্ধেক। আর একজন প্রাপ্তবয়স্ক যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত ওজনের মালামাল বিনামূল্যে বহন করতে পারবেন।

এ ভাড়ার মধ্যেই ভ্রমণ কর অন্তর্ভুক্ত থাকবে বলে যাত্রীদের আর নতুন করে কোন ভ্রমণ কর দিতে হবে না।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর কলকাতায় টার্মিনাল স্টেশন ও ফেয়ারলিপ্লেস রেলওয়ে বিল্ডিং থেকে মিতালি এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে।

মিতালি এক্সপ্রেসের মাধ্যমে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও সিকিমে যাওয়া বাংলাদেশি পর্যটকদের জন্য আরও সহজ হবে।

ঐন্দ্রিলা নয়, লন্ডনের ট্রেনে অন্য কারোর সঙ্গে যা করলেন অঙ্কুশ

তবে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র না থাকায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় অথবা সিকিমের মানুষের জন্য এই ট্রেনসেবা কতটা কাজে লাগবে তা নিয়ে সংশয় আছে।

কারণ কলকাতায় গিয়ে ভিসা করিয়ে কেউ আবার জলপাইগুড়ি এসে ট্রেন ভ্রমণ করে বাংলাদেশে আসবেন না। রেলওয়ে কর্মকর্তারা বলছেন এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.