সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে। পাশাপাশি দেশে মব কালচার সম্পূর্ণ বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

মব

Advertisement

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ মিলনায়তন-এ আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল দীর্ঘ ৪০ বছর চাকরি শেষে অবসরে গেলেও পরবর্তী পদোন্নতির সুযোগ পান না। এ কারণে বিশেষ নীতিমালা ও চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে অবসরকালীন সময়ে কিছুসংখ্যক সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়া হবে। এর আওতায় কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা এই সুবিধার আওতায় আসতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।

বাংলাদেশ পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নতুন উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পুলিশ সদস্যদের আবাসন সংকট নিরসন ও বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণে সরকার আন্তরিক। ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের জোগান সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন করা হবে। পাশাপাশি মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন আনা হবে বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.