Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ থেকে চুরি হওয়া মোবাইল যাচ্ছে ভারতে
জাতীয়

বাংলাদেশ থেকে চুরি হওয়া মোবাইল যাচ্ছে ভারতে

By Saiful IslamJune 9, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকার চুরি কিংবা ছিনতাই হওয়া ফোন বর্ডার পার হয়ে চলে আসছে বাংলাদেশে। আবার এর উল্টোটিও ঘটছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় চুরি হওয়া মোবাইল ফোন পাচার হয়ে চলে যাচ্ছে ভারতে।

Stolen Mobile

Advertisement

জানা যায়, চুরি যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর ধরে লোকেশন ট্র্যাক করলে তার অবস্থান জানা গেলেও সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের ফোন বাংলাদেশে কিংবা বাংলাদেশের ফোন ভারতে চলে গেলে কোনো থানার পক্ষে তা আর উদ্ধার করা সম্ভব হয় না। ফলে চুরি হওয়া এপারের মোবাইল ফোন বিক্রি করা হচ্ছে ওপারে। ঠিক একইভাবে ওপারের মোবাইল ফোন বিক্রি হচ্ছে এপারের বাজারগুলিতে।

কলকাতার আনন্দবাজারের একটি প্রতিবেদন বলা হয়েছে, নদীয়ার কৃষ্ণনগর স্টেশনের কাছে মোবাইল ছিনতাই হয় তুফান বিশ্বাসের। বন্ধুদের পরামর্শে মোবাইল হারানোর অভিযোগ করেছিলেন তুফান। বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে আইএমইআই নম্বর দিয়ে চুরি যাওয়া মোবাইলের অবস্থান জানার চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। যদিও ছিনতাইয়ের পর থেকেই বন্ধ পাচ্ছিলেন ফোন। মাস দেড়েক পর এক দিন হঠাৎই ফোনের অবস্থান জানতে পারলেন তুফান। চুরি যাওয়া মোবাইলের লোকেশ দেখলেন বাংলাদেশের মেহেরপুর! কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পড়শি দেশ থেকে ফোন উদ্ধার সম্ভব নয়। প্রায় একই রকম অভিজ্ঞতার সাক্ষী বাংলাদেশের ঢাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখও। তার চুরি যাওয়া মোবাইলের বর্তমান লোকেশন নদিয়া জেলার চাপড়া থানা এলাকা। তিনি বিষয়টি নিয়ে দিল্লির হাই কমিশন এবং ঢাকার ভারতীয় দূতাবাস পর্যন্ত গিয়েছেন।

আনন্দবাজার বলছে, এমন বেশ কয়েকটি অভিযোগের পর পশ্চিমবঙ্গের পুলিশ-বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি-ডিবি তদন্তে নেমে দুই দেশেরই কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বাংলাদেশে চুরি যাওয়া মোবাইলের বদলে পশ্চিমবঙ্গে চুরি করা মোবাইল বিনিময় করে চলছে ওই চক্র। সীমান্তের কাঁটাতার পেরিয়ে আইনি ঝামেলা থেকে বাঁচতে টাকার বদলে ফোন বদলাবদলি হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি বলছে, তারা অভিযান চালিয়ে ৯ জন ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে নথিপত্রবিহীন একশোর বেশি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে রসুল শেখ নামে এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বিএসএফ বলছে, এই রকমের অপরাধ প্রবণতার খবর সামনে আসতেই জওয়ানদের আরও বেশি করে সতর্ক করা হয়েছে। কিছু দিন আগে অল্পের জন্য কয়েক জন পাচারকারী পালিয়ে যায়। সীমান্তের কাঁটাতার পেরিয়ে পাচার শূন্যে নামিয়ে আনতে বিএসএফ বদ্ধপরিকর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa