Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধ্যরাতের ফেসবুক লাইভে দেবীদ্বারের উন্নয়ন পরিকল্পনা জানালেন হাসনাত আবদুল্লাহ
জাতীয়

মধ্যরাতের ফেসবুক লাইভে দেবীদ্বারের উন্নয়ন পরিকল্পনা জানালেন হাসনাত আবদুল্লাহ

By Mynul Islam NadimMarch 11, 20263 Mins Read

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে।

হাসনাত

Advertisement

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ ধরে তিনি মূলত এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন সরকারি সেবার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।

লাইভে তিনি জানান, দেবীদ্বার উপজেলায় বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় একাধিক সড়ক উন্নয়ন কাজ চলছে। এসব কাজ পরিচালিত হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে। তিনি বলেন, এসব প্রকল্পের অগ্রগতি ও বরাদ্দের তথ্য নিয়মিতভাবে জনগণের কাছে প্রকাশ করা হবে।

সংসদ সদস্য আরও বলেন, দেবীদ্বারের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো সড়ক অবকাঠামোর দুরবস্থা। বিভিন্ন ইউনিয়নের অনেক রাস্তার অবস্থা খারাপ হলেও ধাপে ধাপে সেগুলোর উন্নয়ন করা হবে। বর্তমানে বেশ কয়েকটি প্রকল্পের অধীনে একাধিক সড়কের কাজ চলছে এবং বর্ষার আগেই অনেক কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা থেকেও বিরত থাকার জন্য সতর্ক করেন তিনি।

ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ কার্ডের তথ্যও তিনি লাইভে তুলে ধরেন। তিনি জানান, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রকৃত দরিদ্র ও উপকারভোগীদের মধ্যে এসব কার্ড সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এর মাধ্যমে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন সাধারণ মানুষ।

লাইভে তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব এবং পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও সতর্কবার্তা দেন।

শেষে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে সরকারি অর্থ ও সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa