মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের মুদ্রাবাজারে। এই সংঘাত দীর্ঘ হলে ভারতীয় রুপির ওপর বড় চাপ তৈরি হতে পারে। জ্বালানির দাম দীর্ঘ সময় বেশি থাকলে ডলারের বিপরীতে রুপির দর ৯৫ -এর ওপরে চলৈ যেতে পারে বলে সতর্ক করেছে অর্থনীতিবিদরা।

শুক্রবার (১৩ মার্চ) রুপির দর নেমে এসেছে ডলারপ্রতি ৯২.৪৩-এ। আগের দিন দর ছিল সর্বকালের সর্বনিম্ন, ৯২.৩৫৭৫-এ নেমেছিল। এদিন রুপির দর প্রায় ০.২ শতাংশ কমেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপি মোট ১.৫ শতাংশ দুর্বল হয়েছে। এ খবর জানিয়েছে রয়টার্স
ব্যাংকাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ না থাকলে রুপির দর আরও বেশি পড়ে যেতে পারত। অ-ডেলিভারেবল ফরোয়ার্ড ও ফিউচার বাজারেও চাপ দেখা গেছে। শুক্রবারও কেন্দ্রীয় ব্যাংক বাজারে সক্রিয় ছিল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় দুই সপ্তাহে পৌঁছেছে। এর মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন সংঘাত দীর্ঘ হতে পারে।
যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা এই মাসে এখন পর্যন্ত প্রায় ৫ বিলিয়ন ডলারের ভারতীয় শেয়ার বিক্রি করেছেন। এতে রুপির ওপর চাপ আরও বেড়েছে।
এদিকে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রায় ৭ শতাংশ কমেছে। শুক্রবারও সূচকটি ১ শতাংশের বেশি পড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


