মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলী এর মরদেহ গ্রহণকালে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী প্রবাসীদের ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে ঘটমান এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতরা বিভিন্ন অঞ্চলের বাসিন্দা—সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চট্টগ্রামের একজন করে। নিহত চারজনের মধ্যে একজন দুবাইয়ে, দুইজন বাহরাইনে এবং একজন সৌদি আরবে মারা গেছেন। মন্ত্রী নিশ্চিত করেছেন, সকল নিয়মনীতি মেনে তাদের লাশ দেশে পর্যায়ক্রমে আনা হবে।
এদিন ওসমানী বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং নিহত আহমেদ আলীর পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


