ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া। এ তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

তিনি বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তার সরকার অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্য) ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তবে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। সূত্র: আল–জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


