মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের ‘নাম্বার ওয়ান অগ্রাধিকার’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নিরাপত্তা

Advertisement

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশে আটকে পড়া যাত্রীদের সহায়তা, ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা পর্যবেক্ষণে সরকার আন্তঃমন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেসব নাগরিক বিভিন্ন দেশে যেতে পারেননি বা পথে আটকা পড়েছেন, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বৈঠক ডাকা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিমানবন্দরে সরাসরি কাজ করছে, যাতে যাত্রীরা নিরাপদ থাকতে পারেন এবং প্রয়োজনে হোটেলে অবস্থানের ব্যবস্থা পেতে পারেন। সরকার নিয়মিত পরিস্থিতি আপডেট নিচ্ছে।

শামা ওবায়েদ আরও জানান, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে বা জরুরি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তারা যেন এয়ারলাইন্স থেকে প্রয়োজনীয় সহায়তা পান এবং দুর্ভোগে না পড়েন—তার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা থাকলেও যেসব প্রবাসী এখনো যেতে পারছেন না, তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় কবে স্বাভাবিক ভ্রমণ শুরু হবে তা বলা যাচ্ছে না। তবে ভ্রমণ চালু হলে যাত্রীরা যেন কোনো জটিলতা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারেন, তার প্রস্তুতি রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে দুটি বিবৃতি দিয়েছে এবং প্রয়োজন হলে আরও বিবৃতি দেওয়া হবে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে যে দুজন নিহত হয়েছেন তাদের একজন রোহিঙ্গা এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.