মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

এবিসি নিউজ জানিয়েছে, এই সেনাদের মধ্যপ্রাচ্যে অবস্থানরত তিনটি মার্কিন যুদ্ধজাহাজে মোতায়েন করার বিষয়ে বিবেচনা করছে ওয়াশিংটন।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, জাপানের ওকিনাওয়াতে অবস্থানরত মার্কিন মেরিন কোর থেকে এসব সেনা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


