বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালা। তার রূপ আর অভিনয়ের জাদুতে দশকের পর দশক বুঁদ হয়ে আছে সিনেমাপ্রেমীরা। রুপালি পর্দায় এই কিংবদন্তির জীবনী বা বায়োপিক নিয়ে আসার ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন- কে হবেন আধুনিক যুগের ‘মধুবালা’?

গত কয়েকদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় মধুরবালার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানিকে। এমনকি ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে. রিন এই ছবিটি পরিচালনা করবেন বলেও খবর চাউর হয়। মা হওয়ার পর এটিই কিয়ারার রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে- এমন খবরে উচ্ছ্বসিত ছিলেন তার ভক্তরা।
তবে সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ সূত্রগুলো। কিয়ারা আদভানির এই বায়োপিকে যুক্ত হওয়ার খবরটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তারা।
একটি সূত্র মারফত জানা গেছে, “সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় মধুবালা বায়োপিকে কিয়ারা আদভানি অভিনয় করছেন- এমন খবরের কোনো সত্যতা নেই। এই দাবিগুলো সম্পূর্ণ কাল্পনিক।”
মধুবালা ভারতীয় চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম। ‘মুঘল-ই-আজম’ বা ‘চলতি কা নাম গাড়ি’র মতো ধ্রুপদী সিনেমায় তার অভিনয় আজও মাইলফলক হয়ে আছে। দীর্ঘ বিরতির পর কিয়ারা যখন কামব্যাক করার প্রস্তুতি নিচ্ছেন, তখন বানসালির মতো বড় নির্মাতার প্রজেক্টের সাথে তার নাম জড়িয়ে যাওয়াটা স্বাভাবিকভাবেই বড় আলোচনার জন্ম দিয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যদিও সঞ্জয় লীলা বানসালি এই বায়োপিকটি নিয়ে দারুণ আগ্রহী, তবে কিয়ারা আদভানি বা বানসালি প্রোডাকশন- কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত কিয়ারাকে পর্দায় দেখার জন্য ভক্তদের আরও কিছুকাল অপেক্ষা করতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


