স্পোর্টস ডেস্ক : টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন রোহিত শর্মারা। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন অনেক ক্রিকেটার। গ্যালারিতেও দেখা যায় বহু চোখের জলে ভেজা মুখ। গোটা দেশে কমবেশি একই ছবি। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনলাল দেখতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা শেষ হতেই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান তিনি। ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন, মুছিয়ে দেন ক্রিকেটারদের চোখের জল।

Advertisement

রবিবারের ম্যাচে প্রথম থেকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না মোদী। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসে বাকি খেলা দেখেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মোদী সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। মোদী বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন, তখন ১ লাখ ৩০ হাজারি স্টেডিয়াম প্রায় ফাঁকা। গুটি কয়েক লোক ছিলেন গ্যালারিতে বসে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতেই মোদী চলে যান ভারতীয় ড্রেসিংরুমে। সেইসময় ড্রেসিংরুমের পরিবেশ ছিল থমথমে। ক্রিকেটারদের চোখের জল তখনও পুরোপুরি মুছে যায়নি। মোদী সকলকে সান্ত্বনা দেন। উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, হাত মেলান সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শামিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

মোদীর ড্রেসিংরুমে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় সোমবার প্রথম জানান ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আমরা একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। কিন্তু ভালোভাবে শেষ করতে পারিনি। আমাদের মন ভেঙে গিয়েছিল। ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী। এটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল।’

তারপর মহম্মদ শামিও একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ড্রেসিংরুমে মোদীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। লেখেন, ‘দুর্ভাগ্যজনক, গতকাল আমাদের দিন ছিল না। গোটা টুর্নামেন্ট জুড়ে যাঁরা আমাদের ও আমাকে সমর্থন করে গিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন, আমাদের মনোবল বাড়িয়েছেন। আমরা ঠিক ফিরে আসব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.