Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মহানবী (সা.)-কে অবমাননা ইস্যুতে কী মুখ খুলেছেন মঈন আলী?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মহানবী (সা.)-কে অবমাননা ইস্যুতে কী মুখ খুলেছেন মঈন আলী?

By Shamim RezaJune 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ‘ভারত যদি মুহাম্মদ (সা.)-এর কটূক্তির জন্য ক্ষমা না চায়, তাহলে ভারতে ম্যাচ খেলতে না যাওয়া এবং আইপিএল বয়কট করার ঘোষণা দিয়েছেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যাচ্ছে, মঈন আলী এমন কোনো মন্তব্য করেননি। মঈন আলীর নামে একটি ভুয়া টুইটার হ্যান্ডল থেকে গুজবটি ছড়ানো হচ্ছে।

মঈন আলী

Advertisement

এ ছাড়া ফেক নিউজ নিয়ে কাজ করা রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও উঠে এসেছে একই তথ্য। তারা জানিয়েছে, ইংলিশ ক্রিকেটার মঈন আলী এ ধরনের কোনো ঘোষণা দেননি; বরং তার নামে তৈরি করা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্টের বরাতে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

গুজবটির সূত্রপাত হয় মূলত ‘Moeen Munir Ali’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। মঙ্গলবার (৭ জুন) অ্যাকাউন্টটি থেকে ইংরেজিতে একটি টুইট করা হয়। যার বাংলা অর্থ হচ্ছে, ‘ভারত যদি ধর্ম অবমাননামূলক বক্তব্যের জন্য ক্ষমা না চায়, তাহলে আমি আর কখনো ভারতে ম্যাচ খেলতে যাব না। এ ছাড়া আইপিএলও বয়কট করব।’

টুইটটিতে আরও বলা হয়, ‘আমি আমার সহকর্মী মুসলিম ভাইদের কাছেও একই কাজ করার জন্য আবেদন করব।’

তবে ‘Moeen Munir Ali’ নামের উক্ত টুইটার অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি গত মে মাসে খোলা হয়েছে এবং অ্যাকাউন্টির বায়ো সেকশনে লেখা রয়েছে এটি কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট নয়।

এ ছাড়া, মঈন আলীর ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘Aces Middle East’ একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছে, আলোচিত টুইটার অ্যাকাউন্টটি মঈন আলীর নামে তৈরি করা ভুয়া অ্যাকাউন্ট।

রেকর্ড দামে বিক্রি হচ্ছে দিনাজপুরের লিচু, চাহিদা তুঙ্গে

উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহনবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। আর দলটির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দালও এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন। যার জেরে মুসলিম বিশ্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে, অবমাননাকর মন্তব্যকারী বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa