মোংলা পৌর শহরের প্রধান বাজারে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় সাতজন ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, কয়েকটি ফলের দোকানে কৃষি বিপণন লাইসেন্স এবং মূল্য তালিকা নেই। এর কারণে ছয়জন ফল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় এক মাছের আড়ৎদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। নওসীনা আরিফ বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রবণতা রোধ করতেই এই অভিযান চালানো হয়েছে। আমরা বাজারে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য সব ব্যবসায়ীকে সতর্ক করেছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


