Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার মঙ্গলবার জানা যাবে কে হচ্ছেন রাষ্ট্রপতি
জাতীয় স্লাইডার

মঙ্গলবার জানা যাবে কে হচ্ছেন রাষ্ট্রপতি

By Shamim RezaFeb 3, 2023, 5:57 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে কে আসছেন- কিছুদিন ধরে এনিয়ে জল্পনার শেষ নেই। এই জল্পনা শেষ হতে পারে আগামী মঙ্গলবার। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে পারে আওয়ামী লীগ।

বঙ্গভবন
বঙ্গভবন। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘মঙ্গলবার সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন ছাড়াও সঙ্গত কারণেই সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়েও কথা হবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন প্রধানমন্ত্রী।’

আওয়ামী লীগের নীতিকাররা জানান, রাষ্ট্রপতি পদে যেসব নাম নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছে, সেগুলোর বেশিরভাগই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি পদে একজনকে বাছাই করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদীয় দলের সভায় তার বাছাই করা প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সেটি চূড়ান্ত করা আনুষ্ঠানিকতা মাত্র।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। এরপর ওই বছরেরই ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। দুই দফায় রাষ্ট্রপতি থাকায়, সংবিধান অনুযায়ী তার আবারও রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। তবে, সংবিধানে বলা হয়েছে- রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। অর্থাৎ, ২৩ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুসারে, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৯ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সংসদীয় গণতন্ত্রের যুগে ১৯৯১ সালের পর আর কখনো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি। বরাবরই ক্ষমতাসীন দলের প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে আসীন হয়ে আসছেন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার কোনো তৎপরতা বা আলোচনা নেই। সেক্ষেত্রে একক প্রার্থী হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এ পরিস্থিতিতে ভোটেরও আর প্রয়োজন পড়বে না। এমনকি, কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা- ১৩ ফেব্রুয়ারি প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পরই সেটি নিশ্চিত হওয়ার কথা থাকলেও আসলে সেটি জানা যেতে পারে মঙ্গলবারেই। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর দিকেই সবার নজর।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্ট করে কিছু বলা নেই। তবে দলের একটি সংসদীয় বোর্ড আছে। এই বোর্ডের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদসহ জাতীয় পর্যায়ের সব নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া। তবে এর আগে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দলীয় সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে।

আবারও প্রেম করবেন কার্তিক ও সারা!

এদিকে, রাষ্ট্রপতি পদে কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন- এনিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানামুখী আলোচনা ও বিচার-বিশ্লেষণ। আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে এবং গণমাধ্যমে নতুন রাষ্ট্রপতি পদে গত কিছুদিন ধরে সবচেয়ে বেশি যেই দু’জনের নাম আলোচনায় তারা হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তাদের মধ্যে শিরীন শারমিন সংসদ সদস্য, ড. মসিউর সংসদ সদস্য নন। ড. মসিউর প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ছাড়াও আওয়ামী লীগের অর্থনীতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যানও। শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি হলে সংসদের নতুন স্পিকার কে হবেন- এনিয়েও জল্পনার অন্ত নেই।

সূত্র : ইত্তেফাক

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

May 21, 2026, 11:17 PM Asia/Dhaka
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
Latest News
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp