জুমবাংলা ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। মোট ২০৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা।

hajj

Advertisement

বুধবার (১২ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, মোট ২০৯টি ফ্লাইটে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩২টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে গোলাম কুদ্দুস (৫৪) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।

বাংলাদেশ থেকে গেলো ৯ মে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ শেষদিনের মতো হজযাত্রীদের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, এ বছর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন। এছাড়া আগামী ২২ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশের উদ্দেশে রওনা হবে।

সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন যেভাবে

উল্লেখ্য, গেলো ৬ জুন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পরদিন ৭ জুন থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হয়েছে। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.