Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন
জাতীয়

মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন

By Mynul Islam NadimMay 18, 2026Updated:May 18, 20262 Mins Read

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ-কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মোসলেহ

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালনরত মোসলেহ উদ্দিন আহমেদকে জনস্বার্থে ডিএমপির কমিশনার পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোসলেহ উদ্দিন আহমেদ সম্প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ঢাকার ও চট্টগ্রাম মহানগর পুলিশসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুরে পুলিশ সুপার হিসেবেও দায়িত্বে ছিলেন।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ২৪ অক্টোবর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ডিআইজি (হেডকোয়ার্টার) পদে কর্মরত ছিলেন।

পেশাগত জীবনে তিনি জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন–জাতিসংঘ হাইব্রিড অপারেশন ইন দারফুরে পুলিশ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। তাঁর চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

এরপর ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার। পরে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি ১৪ মে অবসরে যান।

পরবর্তীতে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপির পূর্ণাঙ্গ কমিশনার হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মোসলেহ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
রোনালদো

জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন রোনালদো, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়

June 24, 2026
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026

Latest News

রোনালদো

জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন রোনালদো, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa