Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টেস্টে ফিরলেন মোস্তাফিজ, দুই ফরম্যাটে বিজয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টেস্টে ফিরলেন মোস্তাফিজ, দুই ফরম্যাটে বিজয়

By Saiful IslamMay 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্টে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান।
টেস্টে ফিরলেন মোস্তাফিজ, দুই ফরম্যাটে বিজয়

Advertisement

আছেন সাকিব আল হাসান। তবে কোনো ফরম্যাটেই থাকছেন না মুশফিকুর রহিম, হজ করার জন্য ছুটি চেয়েছিলেন তিনি, বিসিবি সেটা মঞ্জুর করেছে।
এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে রানবন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয়ও ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। এই দুই ফরম্যাটের দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিনও।

গত আফগানিস্তান সিরিজে সোহান অবশ্য মুশফিকের ইনজুরিতে স্কোয়াডে ডাক পেয়েছিলেন মাঝপথে। ওয়ানডেতে মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ বাদ পড়েছেন।

টেস্ট দলে মোস্তাফিজের সঙ্গে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন আলোচিত ওপেনার নাঈম শেখ, নেই পেসার তাসকিন আহমেদও।

আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। ১৬ জুন অ্যান্টিগায় টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, এই ফরম্যাটের দ্বিতীয় ম্যাচ ২৪ জুন। ২, ৩ ও ৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের স্কোয়াড:

টেস্ট- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।

টি-টোয়েন্টি- মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

দেশের হয়ে তিন ফরম্যাটে খেলা নিয়ে খোলামেলাভাবে যা বললেন মোস্তাফিজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026
Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

July 3, 2026
Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

July 3, 2026

Latest News

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa